জিন্স, টি-শার্ট পরায় বউকে পিটিয়ে খুন


পোশাক বিধি জারি করেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী তা অমান্য করায় তাঁকে পিটিয়ে খুন করে পালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি পুণের। গত শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে যখন স্থানীয় বাসিন্দারা ওই মহিলার বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পান। অভিযুক্ত স্বামী পলাতক।
ঠিক কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে, স্বামীর নিষেধ সত্ত্বেও ২১ বছরের ওই মহিলার টি-শার্ট আর জিন্স পরতেন। এ নিয়ে তাঁদের দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হতো। কিছু দিন আগে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখনই রঞ্জিত্ নিশাদ নামে ওই ব্যক্তি স্ত্রীকে প্রথমে ব্যাপক মারধর করেন। তার পর তাঁকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। রঞ্জিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













