মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেলেদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার ব্যাপারীপাড়া গ্রামে শনিবার রাতে জেলে সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়েছে প্রতিবেশী মির্জাপুর গ্রামবাসী।

স্থানীয় সুত্রে জানাগেছে, ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে গত ৮ মার্চ রাতে ব্যাপারীপাড়া ও মির্জাপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শরিফপুর এলাকার মির্জাপুর গ্রামবাসীর ২২টি দোকান ভাংচুর ও অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনার পর শনিবার রাতে মির্জাপুর এলাকার একদল সন্ত্রাসী ব্যাপারীপাড়া গ্রামে জেলে সম্প্রদায়ের দোকানপাট ও বসতবাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ১০টি দোকান ও বসতবাড়ী ভাংচুর করে এবং একটি দোকান আগুন দিয়ে পুড়ে দিয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

এ ঘটনার পর জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ রাতেই জামালপুর সদর থানায় উপস্থিত হয়ে বিচ্রা দাবি করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জেলে পরিবারের লোকজন বাড়িতে ফিরে যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, দুই গ্রামের লোকজনের মাঝে বিরোধ চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি