জ্বালানি তেলের দাম বৃদ্ধি


যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলার। সরবরাহ ব্যাহত ও অব্যাহত চাহিদা বৃদ্ধির কারণে বিশ্ব বাজারে তেলের দাম একবারে লাফ দিয়েছে। তবে এশীয় বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে ব্যারেল প্রতি ৫০ দশমিক ০৭ ডলার।
তেল বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক পরিসংখ্যানে দেখা যায়, তেলের উৎপাদন কমে গেছে, বিশেষ করে কানাডায় দাবানলের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এটি হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগের তথ্যে জানা যায়, চলতি সপ্তাহে (২০ মে থেকে) যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের উৎপাদন ৫৩৭ দশমিক ১ মিলিয়ন থেকে ৪ দশমিক দশমিক ২ মিলিয়ন কমেছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তেল সরবারাহ হয় কানাডা থেকে এবং কানাডার পশ্চিমাঞ্চলের প্রদেশে দাবানলের কারণে তেলের উৎপাদন দিনে এক বিলিয়ন ব্যারেল কমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













