ট্যাংকলরি-নসিমন সংঘর্ষে একই পরিবারের ৮ জন নিহত


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়োদহে তেলবাহী ট্যাংকলরি ও নসিমনের সংঘর্ষে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়মহারাজপুর গ্রামের আজুফা (৬২), মকবুল হোসেন (৪০), সোবাহান (৩৫), অঞ্জনা (২৫) ও বন্যা (১২)। অন্যদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম যুগান্তরকে জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের গাড়োদহে পোরজনার মহারাজপুর থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী একটি নসিমনকে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি চাপা দিলে ঘটনাস্থলেই ৫ নসিমন যাত্রী নিহত হন। পরে শাহজাদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন। নিহতরা ঢাকা যাওয়ার জন্য উল্লাপাড়া রেলস্টেশনে যাচ্ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













