ট্রাম্পকে ভোট দেয়ায় সন্তানকে ত্যাজ্য ঘোষণা মায়ের (ভিডিও)


বিশ্বের নব্য ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্ক থামছেই না। তার বিরুদ্ধে তো বিক্ষোভ হচ্ছেই। পাশাপাশি তাকে নিয়ে রসিকতায় মজেছে মার্কিনীরা। সম্প্রতি ট্রাম্পকে নিয়ে তৈরি একটি ভিডিও নিয়ে হইচই পড়ে গেছে। এতে দেখা যায়, স্কুলের প্রতীকী নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়ায় ছেলেকে তাজ্যপুত্র ঘোষণা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এক মা। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।
ভিডিওতে ছেলেকে মা ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেন, ‘ট্রাম্পকে কেন ভোট দিয়েছ? ছেলে উত্তর দেয়, কারণ সে ট্রাম্পকে টেলিভিশনে বেশি দেখেছে।
এরপর স্যুটকেসসহ ছেলেকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন মা। পরে টেক্সাসের প্রশাসনিক বিভাগের তদন্তে জানা গেছে, ভিডিওটি ওই মা মজা করে বানিয়েছেন। তার সন্তান ভালোই আছে।
https://youtu.be/XtlzPUtyBnI
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













