ট্রাম্পের অশ্লীল মন্তব্যে বিব্রত স্ত্রীও


নারী নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল ও কুৎসিত মন্তব্যে নাখোশ হয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। এক বিবৃতিতে তিনি বলেন, স্বামীর এমন বক্তব্য খুবই অগ্রহণযোগ্য ও অশোভন। তিনি যে ট্রাম্পকে চেনেন, তাঁর সঙ্গে এমন বক্তব্য মেলে না।
২০০৫ সালের ওই ভিডিও গত শুক্রবার জনসম্মুখে প্রচার করা হয়। সেখানে ট্রাম্পকে নারী নিয়ে আপত্তিকর সব মন্তব্য করতে শোনা গেছে। ওই ভিডিওতে ট্রাম্প বলেছেন, তারকা হলে নারীদের নিয়ে যা ইচ্ছা তা-ই করা যায়। বিবাহিত এক নারীর সঙ্গে কীভাবে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এর বর্ণনাও দেন তিনি। সুন্দরী নারী দেখলেই চুমু খেতে ইচ্ছা হয় বলে জানান তিনি।
এএফপির খবরে জানানো হয়, স্বামীর এসব মন্তব্যের সমালোচনার পাশাপাশি মেলানিয়া তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যও আহ্বান জানান। মেলানিয়া বলেন, তিনি যেভাবে স্বামীকে ক্ষমা করে দিয়েছেন, জনগণও যেন সেভাবে তাঁকে ক্ষমা করেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের কল্যাণের কথা ভেবে ট্রাম্পকে ক্ষমা করা উচিত। কারণ ট্রাম্প মনেপ্রাণে একজন নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













