মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ

বর্ধিত বেতন-ভাতা বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের (কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত) বেতন-ভাতা বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে বিষয়টি ৩০ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

আজ রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি বৃদ্ধি বিষয়ে গত ৯ আগস্ট একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে বর্ধিত বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। তবে কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদের বেতন সর্বোচ্চ ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না।

এ সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন-ভাতা আদায় করা হচ্ছে, দাবি করে গত ০৫ সেপ্টেম্বর পাঁচ অভিভাবক একটি রিট আবেদন করেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ০৬ সেপ্টেম্বর চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের (কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত) কাছ থেকে সরকারের সিদ্ধান্তের বাইরে বর্ধিত হারে বেতন-ভাতা আদায় না করতে নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সুব্রত চৌধুরী।

হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার বিচারপতির আদালতে স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সুব্রত চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’