ট্রেনের চাকায় প্রাণ গেলো চার হাতির


বাংলাদেশে হাতি বঙ্গবাহাদুর মৃত্যুর একদিন পরেই শ্রীলঙ্কায় প্রাণ গেলো তিন শাবকসহ এক বয়স্ক হাতির। ট্রেনে কাটা পড়ে হাতি চারটির মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাজধানী কলম্বোর উত্তর অংশে সদ্য উন্নয়ন করা রেললাইনের মধ্যে কাটা পড়ে হাতি চারটির নির্মম মৃত্যু হয়।
লঙ্কান বন্যপ্রাণি বিভাগের পরিচালক ডাব্লুউএসকে পাঠিরাত্না বলেছেন, মূলত ট্রেনটি রাতে না দেখার কারণে এই ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতি এড়াতে হাতি চলাচলের রাস্তায় রাতে ট্রেন চলাচলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে; প্রয়োজনে দেওয়া হবে বিশেষ আলোক ব্যবস্থা।
দেশটিতে প্রতি বছর বহু হাতির মৃত্যু হচ্ছে। এরমধ্যে মানবসৃষ্ট কারণে মৃত্যু কমপক্ষে ২০০ হাতির। এছাড়া ৫০টি হাতির মৃত্যু হয় স্বাভাবিক নিয়মে। এতে করে হাতির সংখ্যা কমতে কমতে শ্রীলঙ্কায় এখন দাঁড়িয়েছে মাত্র সাত হাজারে। যা ১৯৯০ সালে ছিল ১২ হাজারের মতো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













