বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডাল-পেঁয়াজের দাম বেড়েছে? গোবর ও গো-মূত্র খান’

ভারতে ডাল ও পেঁয়াজের দাম বাড়ায় গোবর এবং গো-মূত্র খাওয়ার অভিনব পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু।

তিনি আজ মঙ্গলবার এ বিষয়ে টুইটারে সরকারের উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেছেন, ‘প্রণাম। আজ থেকে গো-মূত্র পান করুন এবং গোবর খান। এসব ওষুধপত্র। ডাল এবং পেঁয়াজ খুব ব্যয়বহুল হয়ে গেছে।’

প্রথম টুইটে এভাবে সরকার এবং অন্যদের কটাক্ষ করার পরে দ্বিতীয় টুইটে আরো চাঞ্চল্যকর এবং অর্থবোধক টুইট করেছেন কাটজু। তিনি বলেছেন, ‘গরুর গোশত খাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, গরুর গোবর খাওয়ার উপরে নিষেধাজ্ঞা নেই। এ জন্য আশা করছি যদি আমি গোবর খাওয়া শুরু করি তাহলে কেউ আমাকে পিটিয়ে হত্যা করবে না।’

মার্কন্ডেয় কাটজুর এ ধরণের মন্তব্য এমন সময় এল যখন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গরুর প্রস্রাব এবং গোবরের বিজ্ঞানভিত্তিক সুফলের দাবি করে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। পুস্তিকায় দাবি করা হয়েছে গরুর প্রস্রাব ক্যান্সার প্রতিরোধ করার পাশাপাশি হাঁপানি, জন্ডিস এবং রক্তাল্পতা দূর করতে কার্যকর।

সংবাদে প্রকাশ, কাটজু একটি ইংরেজি ওয়েবসাইটের খবরের লিঙ্ক শেয়ার করেন। এতে লেখা ছিল হিন্দুরা মনে করে গো-মূত্র পান করলে ক্যান্সার দূর হয়ে যায়। লিঙ্কটি শেয়ার করে কাটজু লেখেন, ‘পান করতে থাকুন, পান করতে থাকুন।’ পরে তিনি মন্তব্য করেন, আমি মনে করি গো-মূত্র রোগ দূর করে দেয়। ডাল এবং পেঁয়াজে ব্যয় বহুল হয়ে যাওয়ায় গোবর ভাল বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিচারপতি মার্কন্ডেয় কাটজু
ভারতে ডালের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক নাগাড়ে সমালোচনা করছে বিরোধীরা। কেন্দ্রের পক্ষ থেকে এরইমধ্যে ৩ হাজার টন ডাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কন্ডেয় কাটজু এর আগে গরুর গোশত নিয়ে মিথ্যা অপবাদ রটিয়ে উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাখকে পিটিয়ে হত্যা করার পরে কড়া মন্তব্য করে বলেন, ‘আমি গরুর গোশত খাই এবং তা খেতে থাকব দেখি আমাকে কে বাধা দিতে পারে।’ তিনি গরুকে মা আখ্যা দেয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘গরু একটি পশু তা মানুষের মা হয় কি করে? এটা ফালতু কথা বলেও মন্তব্য করেন কাটজু।
সূত্র : রেডিও তেহরান

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প