সোমবার, জুলাই ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডেমু ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮ আরোহীর

ঈদের ছুটি শেষে অটোরিকশায় বাসায় ফেরার পথে গাজীপুরের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় তিন শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ধীরাশ্রম স্টেশনের দক্ষিণ দিকে হায়দরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আট আরোহীর মৃত্যু হয়।”

ট্রেনের ধাক্কা লাগার পর অটোরিকশাটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় ট্রেনটি অটোরিকশাটিকে ছেঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতদের মধ্যে চারজন হলেন- শাহ আলম (২৭), তার স্ত্রী পিয়ারা বেগম (২১), শাহ আলমের মামাতো ভাই তূর্ণ (২৪) এবং শাহ আলমের চাচাতো ভাই আল আমীন (২৮)।

দুর্ঘটনায় শাহ আলমের দুই সন্তানসহ তিনটি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুটি মেয়ে শিশুর বয়স আনুমানিক ছয় ও চার বছর; ছেলে শিশুটির বয়স আনুমানিক তিন বছর। নিহত অপর ব্যক্তি ওই অটোরিকশার চালক ছিলেন। তবে তার নাম পুলিশ জানাতে পারেনি। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ওই ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক সংকেতের ব্যবস্থা ছিল না।

নিহত শাহ আলমের আরেক মামাতো ভাই ইউসুফ আলী, যিনি ঘটনাস্থলের কাছে বোর্ডবাজার এলাকায় থাকেন, তার বরাত দিয়ে দাদন মিয়া বলেন, “শাহ আলমের বাড়ি নরসিংদী সদরের জিতরামপুর গ্রামে। সেখানে ঈদ করে স্ত্রী-সন্তান ও ভাইদের নিয়ে বোর্ডবাজারে খাইলপুর এলাকায় বাসায় ফিরছিলেন তারা।”

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি