বিয়ে বাড়িতে চাচাতো ভাইয়ের শিকার প্রতিবন্ধী কিশোরী
বিয়ে বাড়িতে চাচাতো ভাইয়ের যৌন লালশার শিকার হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রতিবন্ধী কিশোরী। জনতার হাতে আটক ধর্ষক মোঃ রাসেলকে (১৮) শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নম্বর কাটাছরা ইউনিয়নের মধ্যম বাড়িয়াখালী গ্রামে।
প্রতিব›দ্বী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় তার মা বাদী হয়ে রাসেলকে একমাত্র আসামী করে জোরারগঞ্জ থানায় মামলা নম্বর ১৮ দায়ের করেছেন। ওই মামলায় সোমবার (২০জুলাই) দুপুরে রাসেলকে চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী সবুজ জানান, রবিবার সন্ধ্যায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ১৭ বছরের কিশোরী আঁখির (ছদ্মনাম) বাড়িতে প্রতিবেশী চাচাত বোন রাখি (ছদ্মনাম) বিয়ের অনুষ্ঠান চলছিল। আঁখিকে একা রেখে তার মা পাশের ঘরে যায়।
এ সুযোগে একই বাড়ির চাচা আলা উদ্দিনের পুত্র মোঃ রাসেল প্রতিবন্ধী আঁখির রুমে প্রবেশ করে জোরপূর্বক শ্লীলতাহানি করে। বিষয়টি আঁখির মা টের পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা আঁখিকে উদ্ধার করে এবং রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই বিপুল চন্দ্র নাথ ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













