ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে উল্টো রথযাত্রা


সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে সোমবার বিকেলে উল্টো রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এ উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে নজীরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বর্ণিল পোশাক পরিধানকারীদের রথযাত্রা মিছিলটি ঢাকেশ্বরী মন্দির থেকে যাত্রা শুরু করে পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে স্বামীবাগের দিকে এগিয়ে যায়।
শুধু রাজধানীই নয়, দেশের বিভিন্ন স্থানে এ উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গত ২৫ জুন শুরু হয়। উল্টো রথযাত্রার মাধ্যমে ৯ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













