রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তরুনীকে অপহরণের পর ধর্ষণ, সাথে ছিল একদল বন্ধু: গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা

সাভারে এক গার্মেন্টস শ্রমিককে অপহরণের পর গণধষর্ণের মামলায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ ।

লাভলী আক্তার নামে এক নারী কে মারধর ও শারীরিক নির্যাতন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার এসআই শাহীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ছাত্রলীগ নেতা পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, পারভেজ ধামরাই থানা ছাত্রলীগের আহবায়ক হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ ওঠে মাদক ব্যবসা, জবর দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের। এতে সংগঠনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে। পারভেজ ধামরাই উপজেলার রোয়াইল এলাকার বাসিন্দা।

সাভার থানার এসআই শাহীন মোল্লা জানান, গাজীপুর এলাকার লাভলী আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিককে ২২ ফেব্রুয়ারি রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে অপহরণের পর সাভারের ব্যাংক কলোনীর ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় আটকিয়ে রেখে গণধর্ষণ ধর্ষণ করে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ ও তার বন্ধুরা।

এ ঘটনায় ওই গার্মেন্টস শ্রমিক সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে ধর্ষণের অভিযোগে গভীর রাতে সাভারের ব্যাংকলোনী এলাকায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা হয়। বর্তমানে তাকে সাভার থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম কামরুজ্জামান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত