রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলায় পুলিশ ও শিশুসহ নিহত ১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। ১৯ নারীসহ আহত ৩৬।

মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে আশুরার মিছিলের প্র্রস্তুতির সময় এ হামলা হয়। আল-জাজিরা ও সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে প্রবেশ করে এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারী পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশের একে-৪৭ রাইফেল নিয়ে উপস্থিত মানুষের ওপর গুলি চালায়।

ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে সঙ্গে শিয়া মুসলমানদের পাবলিক প্লেসে মিছিল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ফের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এখনো হামলার দায় স্বীকার করেনি কোন সংগঠন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প