তিন দেশে লড়ছে জালালে গল্প
তিনটি গুরুত্বপূর্ণ উৎসবে লড়ছে আবু শাহেদ ইমন পরিচালিত ছবি ‘জালালের গল্প’। গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে আলোচিত ছবিটি।
এদিকে ২ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কম্বোডিয়ার ফিনোম পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘জালালের গল্প’। পাশাপাশি নভেম্বরের ১২ থেকে ২২ পর্যন্ত ৮ম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে এটি। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ন চলচ্চিত্র নিয়ে সরাসরি দর্শকের সঙ্গে পরিচালকদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে নতুন ছবি নিয়ে আলোচনা হয়।


এছাড়াও দক্ষিণ কোরিয়ার ছবি ’দি শেমলেস’ ও তাইওয়ানের ছবি ‘দি এসাসিন’ উৎসবের উদ্বোধনী ও সমাপন চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব। ‘জালালের গল্প’ আগামী ৩০ অক্টোবর এবং ৩১ অক্টোবর ২০১৫ “আইপিক ওয়েস্টউড থিয়েটারে” প্রদর্শিত হবে।


আর যুক্তরাষ্ট্রের অষ্টম ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ অংশ নিচ্ছে
আর যুক্তরাষ্ট্রের অষ্টম ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ অংশ নিচ্ছে। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে সরাসরি দর্শকের সঙ্গে পরিচালকদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে নতুন ছবি নিয়ে আলোচনা হয়। সিনেমা প্রেমিক দর্শক হিসেবে ইতোমধ্যেই এই উৎসবের বিশেষ সুনাম ছড়িয়ে পড়েছে। এ উৎসবে যোগ দিতে ‘জালালের গল্পের’ পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উৎসবে আগামী ১৫ নভম্বরের ছবিটি প্রদর্শনীর দিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আবু শাহেদ ইমন উপস্থিত থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













