বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন মুসলিমকে নামানো হলো যুক্তরাষ্ট্রের বিমান থেকে

পাইলট অস্বস্তি বোধ করছেন। নিছক এ কারণে যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হলো চার বন্ধুকে। তাঁদের একজন শিখ আর তিনজন মুসলমান। ঘটনাটি গত মাসের।

এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করেছেন ওই চার বন্ধু।

ভুক্তভোগী চারজন হলেন শান আনন্দ (শিখ) এবং তাঁর তিন মুসলমান বন্ধু ফাইমুল আলম, ডব্লিউ এইচ (বাংলাদেশি মুসলিম যুবকের সংক্ষিপ্ত নাম) ও এম কে (আরব মুসলিম যুবকের সংক্ষিপ্ত নাম)।

সিএনএন-এর খবরে বলা হয়, গত মাসের কোনো একদিনে যুক্তরাষ্ট্রের ওই চার নাগরিক কানাডার টরন্টো থেকে নিউইয়র্কগামী একটি বিমানে ওঠেন।

বিমানে ওঠার পর শান ও ফাইমুল দুজন যাত্রীর সঙ্গে সিট বদল করে ডব্লিউ এইচ ও এম কের পাশাপাশি বসেন। এর কয়েক মিনিট পরে একজন শ্বেতাঙ্গ বিমানবালা ডব্লিউ এইচকে বিমান থেকে নেমে যেতে বলেন। পরে ওই চারজন বিমানবালাকে জিজ্ঞেস করেন, কেন তাঁদের নামতে বলা হচ্ছে।

ওই সময় বিমানবালা তাঁদের ‘শান্তিপূর্ণভাবে’ নেমে যেতে বলেন। তাঁদের উদ্দেশে বলা হয়, বাইরে গেটে নির্দেশনা অপেক্ষা করছে।

‘এটা (বিমান থেকে নামতে বলা) আমাকে অপরাধী বানিয়ে দিয়েছিল’, বলেন ডব্লিউ এইচ।

‘এটা এমন যে আমি নিচে কোথাও বসে আছি আর সবাই আমার দিকে দৃষ্টি রাখছে। তাঁদের (বিমানের পাইলট) আতঙ্কিত হওয়া দেখে আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম’, যোগ করেন ডব্লিউ এইচ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প