বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দাদী না ডাইনি! সাড়ে তিনমাস বয়সী শিশুকে গরম খুন্তি দিয়ে ছেঁকা

পিরোজপুর বাবা আদর করে নাম দিয়েছিলেন ছোঁয়া। দেড় মাসের ছোঁয়াকে রেখে দুমাস আগে তাকে চলে যেতে হয় বিদেশে। পরম মমতায় আর চরম নির্ভরতায় স্ত্রী কন্যাকে রেখে গিয়েছিলেন স্বজনদের কাছে। আদর আর ভালোবাসার ছোঁয়ায় থাকার কথা ছিল ছো্ট্ট শিশু ছোঁয়ার। কিন্তু না, আপনজনের মমতা আর আদরের পরিবর্তে নির্মম পৈশাচিকতার শিকার হয়েছে শিশুটি। এখন শিশুটির ঠিকানা হয়েছে হাসপাতালে।

সাড়ে তিনমাস বয়সী ছোঁয়াকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আর পাশবিক এ ঘটনা ঘটিয়েছেন শিশুটির আপন দাদী।

তিনদিন আগে এ পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে। শিশু ছোঁয়ার বাবা শফিক খান পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের বাসিন্দা। পাঁচবছর দেশের বাইরে বাহরাইন থাকার পরে তিনি দেড় বছর আগে বাড়ি আসেন বিয়ে করতে।

স্থানীয় সূত্রমতে, বছর দেড়েক আগে বাহরাইন থেকে দেশে ফিরে শফিক খান পাশের পান্তডুবি গ্রামের হাসি আকতারকে বিয়ে করেন। মাস দুয়েক আগে স্ত্রী ও কন্যাকে রেখে ফের বিদেশে চলে যান। এরপর থেকেই বিভিন্ন সময় হাসির ওপর চলতে থাকে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন।

এক পর্যায়ে গত বুধবার গরম খুন্তি দিয়ে শিশু কন্যা ছোঁয়ার ডান পায়ের ঊরুতে ছ্যাঁকা দেন শিশুর আপন দাদী মুরফিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধ ও বৃহস্পতিবার চিকিৎসা শেষে ছোঁয়াকে তার নানা বাড়ি নেবা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে আবারো হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর মা হাসি জানান, বিয়ের পর শফিক বাহরাইনের উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে পাসপোর্ট হারিয়ে ফেলেছিল। এজন্য তার শ্বশুর বাড়ির লোকজন তাকে দায়ী করে। এ নিয়ে তার সাথে শ্বশুর বাড়ির লোকদের প্রায়ই মনোমালিন্য ও ঝগড়া হতো।

হাসি আরো জানান, বুধবার দুপুরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পরে শাশুড়ি তার কোল থেকে ছোঁয়াকে নিয়ে পাশের রান্নাঘরে যায়। একটি গরম খুন্তি দিয়ে ছোঁয়ার ডান পায়ের ঊরুতে ছ্যাঁকা দেন। বাধা দিতে গেলে একটি দা দিয়ে তাকে আঘাত করে।

পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ডা. ননী গোপাল জানান, শিশুটির ক্ষতটি অনেক বড় এবং সেরে উঠতে কয়েক দিন সময় লাগবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি