রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনের পর দিন তার বাবা তাকে ধর্ষণ করেছেন

দিনের পর দিন তার বাবা তাকে ধর্ষণ করে গিয়েছেন। তাকে যখনই একলা পেয়েছেন, তখনই। ১৮ বছর বয়সের মেয়ে বার বার বাধা দিয়েছে তার বাবাকে। কিন্তু তার বাবা কোনও বাধাই মানেননি। মেয়েটি হাত-পা ছুঁড়েছে, চিৎকার-চেঁচামেচি করেছে।

কিন্তু মেয়েটি যে বাড়িটিতে থাকতো, তার ধারে-কাছে অন্য কোনও ঘর-বাড়ি নেই বলে তার চিৎকার-চেঁচামেচি কেউই শুনতে পাননি। ফলে কেউই ঘর ছেড়ে বেরিয়ে এসে মেয়েটিকে বাঁচাতে পারেননি।

বাধ্য হয়ে মেয়েটি বাবার এই বদ স্বভাবের কথা মাকে জানিয়েছিল। এক বার নয়, বহু বার। মা তা বিশ্বাসই করতে চাননি। মেয়েটি এ নিয়ে কিছু বলতে গেলেই, মা তাকে তুমুল বকাঝকা করে থামিয়ে দিয়েছেন। মায়ের বকুনি শুনে মেয়েও থেমে গিয়েছে।

এ ভাবে চলতে চলতে মেয়েটির ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তাই এক দিন সে একেবারে তৈরি হয়েই ছিল। বাবা যেই তাকে ধর্ষণ করতে শুরু করলেন, মেয়েটি তার মোবাইলে ভিডিও মোডটি চালু করে দিল। তাতে গোটা ঘটনাটাই রেকর্ডেড হয়ে গেল।

মেয়েটি সেই ভিডিও রেকর্ডিং-টা নিয়ে গিয়ে তার মা-কে দেখাল। আর তার পর চলে গেল থানায়। ওই ভিডিওটি দেখিয়ে মেয়েটি একটি এফআইআর করল। ধর্ষণের অভিযোগে পুলিশ ওই মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের ঘটনা।

আরও পড়ুন- আশ্চর্য পোশাক! পরলেই হ্যারি পটারের মতো অদৃশ্য হয়ে যাচ্ছে সেনাবাহিনী আর সেই বাবা পুলিশকে কী বলেছেন, জানেন? বলেছেন, ‘‘মদ খেয়ে মাথার ঠিক ছিল না। তাই ওই ভুল করে ফেলেছি।’’

কিন্ত প্রশ্ন উঠেছে, মদ খেলেই কি এমন ‘বেখেয়াল’ হয়? আর তা কি বার বারই হয়? একই ভুল কেন হয় বার বার? বাবা রে!!!সুত্র-আনন্দবাজার

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত