দিল্লিতে গরু-রাজনীতির ঝড়
গরু-রাজনীতির ঝড় এবার দিল্লির রাজপথে। কেরালার সংসদ সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ করে গরু নিয়ে বাড়াবাড়ি বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন।
কেরালার সাংসদের জন্য দিল্লিতে রয়েছে কেরালা হাউজ। সোমবার এখানে গরুর মাংসের সন্ধানে অতর্কিতে অভিযান চালায় দিল্লি পুলিশ। রান্নার কড়াই থেকে খাবার তালিকা পর্যন্ত তল্লাশি চালায় তারা। কিন্তু গরুর মাংসের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে কেরালা হাউসে বিনা অনুমতিতে পুলিশি অভিযানে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী চ্যান্ডি। তিনি প্রধানমন্ত্রী মোদিকে ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছেন, যাতে তিনি বলেছেন, দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
অন্যদিকে দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার বাহিনীর সদস্যরা কেরালা হাউসে অভিযান চালায়নি। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে যায়, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
দিল্লির পুলিশ কমিশনার এমন দাবি করলেও গরুর মাংসের খোঁজে কেরালা হাউসে অভিযান চালানোয় নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গরু ইস্যুতে ভারতের রাজনীতি কয়েক মাস ধরে গরম রয়েছে। গরুর মাংস রাখার মিথ্যা অপবাদে হত্যার শিকার হয়েছেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। এ ছাড়া নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে দেশটিতে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যেন এক ধরনের নীরবতা দেখাচ্ছে, যার নিন্দা করছেন দেশটির মানবতাবাদী রাজনীতিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মঙ্গলবার এই নিন্দা বিক্ষোভ হয়ে দেখা দিল দিল্লির রাজপথে। কেরালার সাংসদরা গরু নিয়ে রাজনীতি ও বাড়াবাড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সরকারের কাছে।
অপরদিকে মঙ্গলবার এনডিটিভির একটি অনুষ্ঠানে বিজেপির প্রবীণ সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শূরি মোদি সরকারের সমালোচনা করায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের তুলনা করতে বলা হলে অরুণ শূরি বলেন, কংগ্রেসের সঙ্গে একটি গরু যোগ করলে মোদির সরকারের সমান হয়। এ ছাড়া তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘জ্ঞানী’ বলে মোদির চেয়ে এগিয়ে রাখেন
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













