দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করে আসছিল তার পিতা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবড়ি এলাকায় এবার বাবা আব্দুল হাকিম কর্তৃক ধর্ষণের শিকার হলো তার মেয়ে ১৫ বছর বয়সি এক কিশোরী। ঢাকার জিরানী বাজার এলাকায় ভাড়াকৃত একটি বাসায় সে দীর্ঘদিন ধরে ওই মেয়েকে ধর্ষণ করে আসছিল। সোমবার ওই কিশোরী কান্না জড়িত কণ্ঠে তার পাষন্ড বাবা দ্বারা ধর্ষণের ঘটনা মা সরভানুকে খুলে বলে। পরদিন মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে মধুপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর মধুপুর থানা পুলিশ বিকালেই ধর্ষক পিতা আব্দুল হাকিমকে গ্রেফতার করে। আব্দুল হাকিম মধুপুর উপজেলার মহাদাসপুর গ্রামের হাজিরুপ মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহাদাসপুর গ্রামের হাজিরুপ মন্ডলের ছেলে আব্দুল হাকিম লাকড়ির ব্যবসার সুবাধে স্ত্রী সরভানু ও ১৫ বছর বয়সী এক কিশোরী মেয়েকে নিয়ে ঢাকার জিরানী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। মা সরভানু যখন কাজের সুবাধে বাসার বাইরে অবস্থান করতো তখন বাবা আব্দুল হাকিম বাসায় প্রবেশ করে নানা ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক মেয়েকে ধর্ষণ করে। এভাবে একাধিকবার ওই কিশোরী মেয়েকে ধর্ষণ করে পিতা হাকিম।
মাস দুয়েক আগে মা সরভানু অসুস্থ হয়ে বাপের বাড়ি মধুপুর উপজেলার গোলাবড়ি চলে আসে। গত বৃহস্পতিবার ওই কিশোরী বাবা আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে অসুস্থ মাকে দেখতে নানার বাড়ি আসে। নানা বাড়িতেও কয়েক দফা বাবার লালসার শিকার হয় কিশোরী মেয়েটি। সর্বশেষ সোমবার সন্ধ্যায় হাকিম মেয়েকে পাশের একটি কলা বাগানে যেতে বলে। মেয়েটি না গিয়ে সুকৌশলে মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মা সরভানু বিষয়টি বাড়ির অন্যান্য লোকদের অবগত করেন। পরে মঙ্গলবার দুপুরে নির্যাতিতা ওই কিশোরীর মা সরভানু বাদী হয়ে বাবা আব্দুল হাকিমকে আসামী করে মধুপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেণ। পুলিশ বিকালে পাষন্ড পিতা আব্দুল হাকিমকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কিশোরী ওই মেয়েকে বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













