বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু

দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক শিশু। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের উত্তর মহিষের চরে এ ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পদ্মকান্দা গ্রামের বাসিন্দা ওই শিশুটি ৩ দিন আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচরে বোনের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় তাকে নিয়ে বেড়াতে বের হয় দুলাভাই ৩ সন্তানের জনক মিরাজ মাতুব্বর।

শহরের বিভিন্ন স্থানে ঘোরানোর পর ফেরার পর রাত ৯টার দিকে এলাকার নির্জন স্থানে নিয়ে শিশুকে ধর্ষণ করে মিরাজ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে গেলে পরিবারের লোকজন শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় রাত ১টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ধর্ষক মিরাজ মাতুব্বরকে ধরতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি