শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেখতে পেপসির ক্যান, ভেতরে বিয়ার!

পেপসির গাঢ় নীল রঙের ক্যান। কিন্তু এটি হাতে নেওয়ার পর কেমন যেন বেমানান মনে হয়। আর ওপরের মোড়কটিও আলগা। ওই আলগা মোড়কটি খুলতেই ভেতর হাইনেকান ব্র্যান্ডের বিয়ার। আসলে ক্যানটি বিয়ারেরই, ওপরে লাগানো হয়েছে পেপসির গাঢ় নীল মোড়ক। এমন লুকোচুরির কারণ ক্যানগুলো নেওয়া হচ্ছিল সৌদি আরবে, যেখানে অ্যালকোহল সমৃদ্ধ যেকোনো পানীয় নিষিদ্ধ।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পাচারের পথে ৪৮ হাজার বিয়ারের ক্যান ধরা পড়ে। বিয়ারের ক্যানগুলো পেপসির মোড়ক লাগিয়ে পাচার করা হচ্ছিল। তবে সৌদি শুল্ক কর্মকর্তাদের হাতে বিষয়টি ধরা পড়ে।

সৌদি কর্মকর্তাদের টুইটার বার্তার বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সীমান্তর্বতী সৌদি আরবের আল বাথা এলাকায় পেপসির মোড়ক পেঁচানো ৪৮ হাজার বিয়ারের ক্যান ধরা পড়ে। টুইটারে পোস্ট করা ভিডিওতে সৌদি কর্মকর্তারা পেপসির মোড়ক খুলে বিয়ারের ক্যান বের করার দৃশ্য দেখান।

সৌদি আইন অনুযায়ী, অ্যালকোহলসমৃদ্ধ কোনো পানীয় বহন ও পান করা পুরোপুরি নিষিদ্ধ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প