বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রদানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের বাসিন্দা।

সম্প্রতি ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রদলের ওই নেতার বিরুদ্ধে এক তরুণীকে (২৭) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করা হয়। ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ করা হয় শিশিরের বিরুদ্ধে।

ভিডিওতে ভুক্তভোগী দাবি করেন, ইমরান হোসেন শিশির যখন কাপাসিয়া ছাত্রদলের আহ্বায়ক ছিলেন তখন তিনি কাপাসিয়া ডিগ্রী কলেজে লেখাপড়া করতেন। সেখান থেকে ৬ বছর আগে শিশিরের সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেছেন ছাত্রদল নেতা শিশির।

ভাইরাল হওয়া ভিডিওতে তিনি দাবি করেন, শিশির তাকে বলেন ছাত্রদলে থাকা অবস্থায় বিয়ে করলে তার পদ থাকবে না। তাই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। তবে, গত ৫ আগস্টের পর থেকে শিশির তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তিনি বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেন। এরপর থেকে শিশির তাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি শিশির বিবাহিত বলে জানতে পেরেছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন শিশির মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় কিছু দুষ্কৃতিকারী ওই নারীকে প্রভাবিত ও ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বলার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তীতে ওই নারী তার ভুল বুঝতে পেরে সে নিজেই তার ফেববুকে আমার বিরুদ্ধে তার অভিযোগ মিথ্যা বলে স্বীকার করে। তাছাড়া আমার বিরুদ্ধে যেসব আভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যেপ্রণোদিত।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার