বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের অভিযোগ করায় উল্টো গ্রেপ্তার তরুণী

ধর্ষণের অভিযোগ তোলার পর একজন ব্রিটিশ তরুণীকে গ্রেপ্তার করেছে দুবাইয়ের পুলিশ। তাদের অভিযোগ, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন।

যুক্তরাজ্য ভিত্তিক একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান, ডিটেইনড ইন দুবাই জানিয়েছে, ওই নারী অভিযোগ করেছিলেন, দুজন ব্রিটিশ পুরুষ তাকে ধর্ষণ করেছে। ছুটিতে থাকার সময় ওই ব্যক্তিরা তার উপর হামলা করে।

এরপর কুড়ি বছর বয়স্কা ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে, কিন্তু তার পাসপোর্ট আটক করা হয়েছে।

যে দুজনের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে এখনো কোন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কথা জানা যায়নি। তবে দুবাইয়ের সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে, তাদেরও পাসপোর্ট আটক করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলছে, তারা এই নারীকে গ্রেপ্তারের খবরের পর তাকে সহায়তা করছেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ডিটেইনড ইন দুবাইয়ের প্রধান রাধা স্টারলিং বলছেন, ধর্ষণের শিকার নারীদের উল্টো সাজা দেয়ার দীর্ঘ ইতিহাস আছে দুবাইয়ের।

দুবাইয়ের আইনে এ ধরণের অভিযোগে কারাভোগ, বহিষ্কার এমনকি পাথর মেরে হত্যার মতো শাস্তির বিধান রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত