শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের ‘জরিমানা’ ২০ হাজার টাকা

পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুটিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় ছিলেন গ্রাম্য মাতুব্বররা। সালিশ করে প্রধান অভিযুক্ত শামীমকে ২০ হাজার টাকা জরিমানা করে তারা। তবে এই ‘বিচারে’ সন্তুষ্ট হতে পারেনি বাবা-মা। পরে থানায় মামলা করেন বাবা।

পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুটির সঙ্গে চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামের এক যুবকের পরিচয় ছিল। মঙ্গলবার সকালে মেয়েটি তার নানীর বাড়ি কান্দাপাড়ায় বেড়াতে যায়। বিকেলে এসে তিনি মেয়েটিকে কাজির অফিসে নিয়ে বিয়ে করবে বলে জানান। মেয়েটি তার কথায় সায় দিয়ে বাড়ি থেকে পালায়। কিন্তু সন্ধ্যার দিকে মেয়েটিকে টিকার চর ঈদগাঁ মাঠে নিয়ে ধর্ষণ শেষে সেখানেই ফেলে গভীর রাতে পালিয়ে যান ওই যুবক।

ঘটনা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সকালে গ্রাম্য মাতব্বররা দুই পক্ষকে নিয়ে শালিসি বৈঠক করে। সেখানে ওই যুবককে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়েটির মা সাংবাদিকদের বলেন, ‘আমাকে ২০ হাজার টাকা দিবে কয়। আমরা গরিব, তাই আমগরে পাশে কেউ দাঁড়ায় না।’

সদর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটিকে উদ্ধারের পর মেয়ের মা ও স্থানীয় লোকজন সামাজিকভাবে নিষ্পত্তির কথা বলে তাকে রেখে দেয়। তবে শনিবার বিকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত