শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের পরে খুন, খুনের পরে ধর্ষণ!

সেই ডিসেম্বর। সেই দিল্লি। নির্ভয়া কাণ্ডের পর ফের একবার নারকীয় ঘটনার সাক্ষী থাকল রাজধানী শহর দিল্লি। এক ফ্যাশন ডিজাইনারকে খুনের পর গণধর্ষণের অভিযোগ উঠল নাবালক এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুরে। গ্রেফতার করা হয়েছে নাবালককে। তবে পলাতক তার সঙ্গী যুবক। অভিযুক্ত নাবালক একটি মোবাইল সারাইয়ের দোকানে কাজ করে। আরেক অভিযুক্ত গাড়ি চালক।

শনিবার সন্ধ্যায় উদ্ধার হয়েছিল ফ্যাশন ডিজাইনারের অর্ধনগ্ন দেহ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শিউড়ে ওঠেন তদন্তকারীরা। জানা যায়, ধর্ষণ করে খুন করার পর ফের ধর্ষণ করা হয় নির্যাতিতাকে।

পুলিশ সূত্রে খবর, মুকুন্দপুরে বাবা-মায়ের সঙ্গে থাকতেন পেশায় ডিজাইনার বছর পঁচিশের ওই নির্যাতিতা। আবুধাবিতে থাকেন তাঁর দুই দাদা। পুলিশি জেরায় অভিযুক্ত নাবালক জানিয়েছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে আকন্ঠ মদ্যপান করে ওই নাবালক এবং তার আরও চার বন্ধু। ওই দিন নিজেদের বাড়িতে গিয়েছিলেন যুবতীর বাবা-মা। ওই যুবতী যে একা আছে তা জানত নাবালক। সেই পরিকল্পনামাফিক যুবতীর বাড়িতে বন্ধুকে নিয়ে যায় সে। যৌন হেনস্থা করার উদ্দেশ্য নিয়েই যুবতীর বাড়িতে হানা দেয় তারা।

যুবতীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই থাকে নাবালক। তাই যুবতীর বাড়িতে ছাদ টপকে ঢুকতে কোনই অসুবিধে হয়নি তাদের। সেখান দিয়ে ঢোকার পর দোতলায় মেয়েটির ঘরের মধ্যে লুকিয়ে ঢোকে তারা। মেয়েটি তখন ঘুমোচ্ছিল। সেই সুযোগে তাঁর গলা টিপে ধরে তারা। আকস্মিক এই ঘটনার জেরে জ্ঞান হারায় যুবতী। অভিযোগ, জ্ঞানহারা যুবতীকে ধর্ষণ করে ওই দু’জন। জ্ঞান ফিরলে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই যুবতী। তখন গলা টিপে তাঁকে খুন করে অভিযুক্তেরা। এর পর কাঁধে করে মেয়েটির দেহ নিয়ে বাড়ীর বাইরে আসে তারা। এলাকার কয়েক জন তাদের দু’জনকে দেখেও। কিন্তু অসুস্থ মহিলাকে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যাচ্ছে ভেবে কিছু সন্দেহ করেননি তাঁরা।

ঘটনাস্থলের কাছে জঙ্গলে দেহটি ফেলতে যায় তাঁরা। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পরও ছাড় দেয়নি বিকৃতকাম দু’জন। মৃত মহিলার উপরই নৃশংস দৈহিক নির্যাতন চালায় তারা। মহিলাকে বিবস্ত্র করে গণধর্ষণ করে। তার পর দেহ ফেলে পালায় তারা। শনিবার সকালে নিখোঁজের অভিযোগ জানান মেয়েটির পরিবার। শনিবার সন্ধ্যায় জঙ্গল থেকে উদ্ধার হয় মেয়েটির দেহ। পুলিশ নাবালককে ধরতে পারলেও এখনও খোঁজ নেই অভিযুক্ত গাড়িচালকের। ঘটনার কথা সামনে আসতেই চা়ঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে সোমবার দিল্লির মুকুন্দপুর চক অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার