মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাইজারে শরণার্থী শিবিরে হামলায় ২০ সেনা নিহত

নাইজারের একটি শরণার্থী ক্যাম্পে হামলায় ২০ সেনা নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নাইজারের পশ্চিমাঞ্চলের তাহুয়া এলাকায় মালিয়ান শরণার্থীদের একটি শিবিরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। নাইজারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্বৃত্তরা শরণার্থী শিবিরের কাছে একটি সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ২০ সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী রাফিনি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেশী দেশ মালিতে ফরাসি সেনাবাহিনী জঙ্গিদের উৎখাতে অভিযান শুরু করার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। গত মাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই শরণার্থী নিহত হন।

নাইজারের সেনা বাহিনী এখন জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। সূত্র: বিবিসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প