শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাতনীকে ধর্ষণের চেষ্টা, নানা গ্রেপ্তার

মাদারীপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শাহজাহান বেপারী (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শাহজাহান বেপারী সম্পর্কে ওই শিশুর চাচাতো নানা হন। এ অভিযোগে শাহজাহান বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় কালকিনি উপজেলায় শাহজাহান বেপারীকে আটক করে পুলিশ। ডাসার থানায় আজ সোমবার এ ব্যাপারে একটি মামলা দায়ের করে শিশুটির পরিবার। অভিযোগ উঠেছে মামলা না করার জন্য হুমকি দিয়েছে শাহজাহানের পরিবার।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ফুল চুরির অভিযোগ দিতে একই বাড়ির চাচাতো নানা শাহজাহান বেপারীর কাছে যায় ওই শিশু। এ সুযোগে শাহজাহান বেপারী তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহজাহানকে আটক করে ডাসার থানা পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহানের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ওই শিশুর স্কুল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আটক শাহজাহান বেপারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত