বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাবালিকা স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে বিয়ে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নাবালিকা এক স্কুলছাত্রীকে (১৪) স্কুলের বাইরে থেকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে।

সিংগাইরের বলধারা গ্রামের মো. জুয়েল (২৪) এই বিয়ে করেন। বিয়ের পর মেয়েটি স্বামীর বাড়িতে যেতে না চাওয়ায় তাকে ও তার (মেয়েটির) পরিবারের লোকজনকে জুয়েল ভয়-ভীতি দেখাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে মামলা করতেও ভয় পাচ্ছে মেয়েটির পরিবার।

বাল্যবিবাহের শিকার মেয়েটি ও তার স্বজনরা জানায়, গত শনিবার প্রতিদিনের মতো মেয়েটি স্কুলে যায়। স্কুলের বাইরে আসার সময় জুয়েল তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে কোনো এক ভবনে আটক রাখে। এ সময় তাকে ভয়-ভীতি দেখিয়ে বিয়ে করতে বাধ্য করে। পরে বলধারা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) আব্দুল্লাহ মোটা অঙ্কের টাকার বিনিময় নোটারি পাবলিক হলফনামায় তাদের বিয়ে পড়িয়ে বাড়ি পাঠিয়ে দেন। গতকাল সোমবার জুয়েল তার কথিত স্ত্রীকে তুলে আনতে ভিকটিমের বাড়িতে যায়। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ফিরে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত জুয়েল বলেন, ‘গত এক বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। নিজ ইচ্ছায় সে আমাকে বিয়ে করেছে। এখন হয়তো তার মা-বাবার চাপে আমার নামে মিথ্যা অভিযোগ করছে।’

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত