নারীদের বোরখা পড়লেই গ্রেপ্তার
আফ্রিকার অন্যতম মুসলিম দেশ চাদের পুলিশ প্রশাসন রোববার সে দেশের নারীদের মুখ ঢেকে বোরখা পড়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। বোকো হারামের আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হওয়ার মাত্র একদিন পর এই সতর্কতা জারি করা হল। এর আগে দেশটিতে মুখ ঢেকে বোরখা পড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
শনিবার রাজধানী এন জামেনার এক মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছিল আরো ৮০ জন। হামলাকারী বোরখা পড়ে ওই হামলা চালানোর পর মুখ ঢেকে বোরখা পড়ার বিরুদ্ধে সে দেশের নারীদের সতর্ক করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার পুলিশ মুখপাত্র পল মানগা বলেছেন,‘ওই হামলা প্রমান করে যে, আমাদের হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সঠিক ছিল।’ শনিবারের হামলার পর বোরখা পরিধানের ওপর আরো কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে যারা নিজেদের আপাদমস্তক বোরখায় ঢেকে রাখবেন তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হবে।
গত মাসে বোকো হারামের হামলার পর সন্ত্রাসী হামলা ঠেকাতে চাদে মুখ ঢেকে বোরখা পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













