শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী পাচারকারী চক্রের ৩ সদস্যসহ ৫ জনকে আটক

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় উদ্ধার করা হয় পাচার করতে আনা নয় নারীকে।

রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় বলা হয়, আটকদের মধ্যে তিনজন আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। তাঁরাও নারী।

খুদে বার্তায় র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, নারী পাচারকারী সদস্যদের সঙ্গে পাচারের উদ্দেশে নিয়ে আসা নয়জন নারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব কয়েকটি পাসপোর্ট জব্দ করেছে।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের ওই তিন নারীসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৯ নারীকে উদ্ধার এবং ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়।

আটক তিন নারী পাচারকারী সদস্য হলেন- সুমি, রানী ও শিল্পী। তবে আটক অন্য দুই জনের পরিচয় জানা যায়নি। এছাড়া উদ্ধার হওয়া ৯ নারীর নাম-পরিচয় নিশ্চিত করেনি র‌্যাব। তবে এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে এক খুদে বার্তায় বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত