নির্দোষ প্রমাণিত হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


সৌদি রাজ পরিবারের কাছ থেকে পাওয়া ৬৮ কোটি ১০ লাখ ডলার ব্যয়ের দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি এ তথ্য জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেলকে উদ্ধৃত করে আলজাজিরার খবরে বলা হয়, ‘প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে সন্তুষ্ট। এ থেকে দেখা যায়, অর্থগুলো উপঢৌকন বা ঘুষ হিসেবে দেওয়া হয়নি।’
‘এ অর্থ প্রধানমন্ত্রী নাজিবকে কেন দেওয়া হয়েছিল, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এটা হয়েছে রাজপরিবার এবং তাঁর মধ্যকার সম্পর্কের কারণে’, যোগ করেন অ্যাটর্নি জেনারেল।
মোহামেদ আপানদি বলেন, দুর্নীতি দমন সংস্থার গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে নাজিব রাজাকের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটনের প্রমাণ মেলেনি। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
অ্যাটর্নি জেনারেল আরো জানান, ব্যবহৃত না হওয়ায় সৌদি রাজ পরিবারের কাছ থেকে পাওয়া ৬২ কোটি ডলার ফেরত দিয়েছেন নাজিব।
সৌদি রাজপরিবারের কাছ থেকে পাওয়া অর্থ নিয়ে গত বছরের জুলাই থেকে সরগরম ছিল মালয়েশিয়া। এই অর্থ প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এমনকি তাঁর পদত্যাগেরও জোর দাবি ওঠে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













