শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্মম নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী, অবস্থা আশঙ্কাজনক

গৃহকর্মী মা সালমা বেগমের অসুস্থতায় পরিবারের ভরণ-পোষণের ভার কাঁধে তুলে নিয়েছিল বারো বছরের হাসিনা। মেয়েকে ভবিষ্যতের হাতে সঁপে দিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন সালমা বেগম ও তার স্বামী আবদুল সোবহান। কিন্তু ফিরে এসে মেয়েকে পেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যখন হাসিনা লড়ছে মৃত্যুর সঙ্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, শরীফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি ২০ মে রাত তিনটার দিকে অচেতন অবস্থায় হাসিনাকে ঢামেকে নিয়ে আসে। এসময় কর্তব্যরত গার্ডরা তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কৌশলে পালিয়ে যান।

এরপর হাসিনাকে ভর্তি করা হয় ঢামেকের শিশু ওয়ার্ডে। সেখানেই অচেতন অবস্থায় পড়ে থাকে শিশু হাসিনা।

বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার মেয়েকে খুঁজতে ঢামেকে আসেন হাসিনা ও আবদুল। মেয়েকে প্রথমদিন না পেয়ে তারা যান মোহাম্মদপুরের সেই বাসায়। কিন্তু সে বাসাটি তালাবদ্ধ দেখতে পান তারা।

পরে বুধবার সকালে আবারো ঢামেকে এসে শিশু ওয়ার্ডে খুঁজে পান শিশু হাসিনাকে। মা ক্রমাগত ডেকে যাচ্ছেন মেয়ের নাম ধরে। কিন্তু সাড়া দিচ্ছে না মেয়ে হাসিনা। বাবা ছুটছেন চিকিৎসকের পেছনে। অপেক্ষা কখন জ্ঞান ফিরবে মেয়ের।

সালমা বেগম বলেন, ‘আমি তো এমনভাবে আমার মেয়েকে রেখে যাইনি। কারা করেছে আমার মেয়ের এমন দশা! আমার মেয়ে তো কথা বলছে না।’

শরীফুল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ম্যাডামকে (লিজা) চিনতাম। কখনো তার স্বামীর নাম জানতে চাই নাই। শরীফুলই কিনা স্বামীর নাম আমি বলতে পারবো না।’

এদিকে ঢামেকে ক্যাজুয়ালিটি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. মোস্তফা আল মামুন বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি মেয়েটি। মেয়েটির সারা গায়ে নতুন –পুরনো অসংখ্য ক্ষত দেখতে পেয়েছি। মাথার ক্ষত দিয়ে পুঁজ পড়ছে।’

তিনি জানান, বৃহস্পতিবার সিটি স্ক্যান করানোর পর হাসিনার বিস্তারিত জানা যাবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন মীর জানান, তিনি ঘটনা শোনার পরই সোর্স পাঠিয়ে হাসিনার বাবা মাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

তিনি আরো জানান, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত