শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেত্রকোনায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন দুর্গাপুর মধ্যবাজারের ব্যবসায়ী সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুণ কুমার সাহা (৬০) ও তার স্ত্রী হেনা রাণী সাহা (৪৫)।

শুক্রবার বেলা ৩টার দিকে শহরের মধ্যবাজার এলাকায় নিজ বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার মধ্যবাজার এলাকায় সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুন কুমার সাহা ও তার স্ত্রী হেনা রানী সাহা ঘটনার সময় নিজ বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার বেলা দুইটার দিকে অরুন কুমারের ছোট ভাই অজিত কুমার সাহার স্ত্রী সুচিত্রা তাকে ডাকতে যান।

তাতে সাড়া না পেয়ে তিনি ঘরে গিয়ে দেখেন ঘরের জিনিস পত্র সব কিছু এলোমেলা। পাশের কক্ষে মেঝের ওপর অরুন কুমার সাহা ও তার স্ত্রী হেনা রানী সাহার গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।

সুচিত্রার চিৎকারে আশ-পাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত অরুন সাহার দুই ছেলে। বড় ছেলে সুজি সাহা বৃহস্পতিবার তার ছেলের চিকিৎসার জন্য ঢাকা গিয়েছেন। ছোট ছেলে সুদীপ সাহা ইতালিতে বসবাস করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, তিনতলা ওই ভবনের নিচতলা ও দোতলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে সেসব প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে নির্জন দুপুরে হত্যাকারীরা ওই বাড়িতে ঢুকে কাজ সেরে পালিয়েছে বলে ধারণা করছি। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমীর সব আনুষ্ঠানিকতা বর্জন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমা বিসর্জন দ্রুত সম্পন্ন করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত