মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেশার টাকার জন্য মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতেন মা

পরপর দু’বার পরকীয়ার টানে সংসার ছেড়েছেন সাফিয়া আফরোজ। হয়েছেন মাদকাসক্তও। সর্বশেষ স্বামীর সঙ্গে মিলে আরেকটা জঘন্য ঘটনার জন্ম দিয়েছেন। নিজের মেয়েকে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন তিনি। তার স্বামী নিজেও সৎ মেয়ের সর্বনাশ করতো।

রাজধানীর পল্লবীতে একটি বহুতল ভবনে আটকে রেখে এক কিশোরী মুন্নীকে (ছদ্মনাম) এসব অবৈধ কাজে বাধ্য করতেন তার মা ও সৎ বাবা।

মুন্নীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার পৌনে ১২টার দিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনী বিভাগে পাঠানো হয়েছে। এর আগে নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নানার বাড়িতে এসে নানাকে সব অবহিত করেন মুন্নী।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে মুন্নীর মা পরকীয়ার টানে সংসার ত্যাগ করেন। তারপর থেকেই মুন্নী রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে তার নানা আবুদল বাতেনের বাসায় থাকতেন।

এদিকে মুন্নীর মা দ্বিতীয় স্বামীকেও ছেড়ে দিয়ে সৈয়দ আলম টিপু নামে অন্য আরেকজনের সাথে প্রেম করে বিয়ে করে। সৈয়দ আলম টিপু দৈনিক পত্রিকা প্রথম আলোর বিজ্ঞাপন সেকশনে কাজ করতেন। এখন বেকার। দেড়বছর আগে মুন্নীর সৎ-বাবা এই সৈয়দ আলম টিপু ও তার মা মেয়েকে পড়ালখা করানোর কথা বলে নানার কাছ থেকে নিয়ে আসেন।

মেয়েকে তারা মিরপুর, পল্লবীর সাড়ে ১১ নম্বরের ‘শতাব্দী’ অ্যাপার্টমেন্টের একটি ফ্লাটে আটকে রেখে অবৈধ কাজ করতে বাধ্য করেন। মুন্নী রাজি না হলে তার উপর পাশবিক নির্যাতনও চালাতেন তারা।

মুন্নীর নানা আবদুল বাতেন বলেন, ‘মুন্নীর মা–বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে সে আমার কাছেই মানুষ হয়। কিন্তু দেড় বছর আগে পড়ালেখা করানোর কথা বলে মুন্নীর মা ও সৎ বাবা আমার কাছ থেকে তাকে নিয়ে যায়। তারপর থেকে মা মুন্নীকে আমার বাসায় আর আসতে দিতো না তারা। গত শুক্রবার মুন্নী পালিয়ে আমার কাছে ফিরে এসে সব ঘটনা বলে দেয়।’

আবদুল বাতেন আরো বলেন, ‘মুন্নীর মা ও সৎ বাবা দু’জনই ইয়াবা আসক্ত। সৎ বাবা সৈয়দ আলম টিপু নিজেও তার সাথে অবৈধ কাজ করার জন্য মুন্নীকে বাধ্য করতো।’ বাংলামেইল

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত