পরকীয়ায় মত্ত অবস্থায় ধরা পড়লেন আ’লীগ নেতা
শরিফুল ইসলাম রাজু নামে এক আওয়ামীলীগ নেতা পর স্ত্রীর সাথে পরকীয়ায় মত্ত অবস্থায় ধরা পড়ে গেলেন। সে সিরাজগঞ্জ পৌর শহরের ১৩নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর উত্তরপাড়া মহল্লার ছেলে আব্দুল বারীকের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা আটকের পর দুজনকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় পুরো শহর মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, দুই কন্যা সন্তানের জনক আওয়ামীলীগ নেতা রাজু পাশ্ববর্তী মাহমুদপুর মহল্লার আব্দুস সালামের স্ত্রী দুই সন্তানের জননী কোহিনুর বেগম ওরফে রমিছার পরকীয়া চলছিল।
এ অবস্থায় বৃহস্পতিবার রাতে রাজু মাহমুদপুর মহল্লায় রমিছার ঘরে গিয়ে পরকীয়া মত্ত হয়ে পড়ে। পরে এলাকার লোকজন টের পেয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। সংবাদ পেয়ে পুলিশ রাত ১২টার দিকে দুজনকে থানায় নিয়ে যায়।
পরে অনেক তদবির ও দেন দরবার শেষে শুক্রবার দুপুরের দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। সদর থানা উপ-পরিদর্শক মোস্তফা জানান, দুপক্ষের মধ্যে আপস মিমাংসা হওয়ায় শুক্রবার দুপুরের পর দুজনকেই ছেড়ে দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













