পলিগ্রাফ টেস্টের জন্য লস্কর জঙ্গিকে আনা হল দিল্লি
উধমপুরে বিএসএফ বোঝাই বাসে হামলা ও দু’জনকে নিরাপত্তরক্ষীকে হত্যার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে গ্রেফতার লস্কর জঙ্গি শওকত আহমেদ ভাটকে রাজধানী দিল্লিতে লাই ডিটেক্টর টেস্টের জন্য নিয়ে যাওয়া হল। সেখানে শওকতের জবানবন্দী সত্যতা যন্ত্রের মাধ্যমে খুঁটিয়ে পরীক্ষা করা হবে।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ভাটকে গত পয়লা সেপ্টেম্বর গ্রেফতার করে এন আই এ। পাকিস্তান থেকে লস্কর জঙ্গিরা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে উধমপুরে সেনার বাসে হামলা চালায়। হামলায় দুই সেনা জওয়ান শহীদ হন।
হামলাকারীদের মধ্যে এক জঙ্গি সেনার গুলিতে মারা যায়। অপর জঙ্গি মহম্মদ নাভেদ ইয়ুকুবকে জীবন্ত গ্রেফতার করতে সক্ষম হয় সেনা। এই জঙ্গিদের হামলায় সাহায্য করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের পুলিশ গ্রেফতার করে ভাটকে। তাকে হেফাজতে নেয় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













