পাঁচ প্রদেশে নিষেধাজ্ঞা আসার পর ম্যাগি বিক্রি বন্ধ: ভারতে


পাঁচ প্রদেশে নিষেধাজ্ঞা আসার পর পুরো ভারতের বাজার থেকে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নেসলে ইন্ডিয়া।
তবে জনপ্রিয় এই নুডলসে গ্রহণযোগ্য মাত্রার বেশি সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) থাকার বিষয়টি অস্বীকার করে নেসলে বলেছে, শিগগিরই তারা আবারও বাজারে ফিরে আসবে। পাশের দেশ নেপালেও অনির্দিষ্টকালের জন্য ম্যাগি নুডলস আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) বলছে, তারা দেশের বাজারে থাকা ম্যাগি নুডলস পরীক্ষা করে ক্ষতিকর কিছু পায়নি।
ভারতের বাজারে বছরে দেড় হাজার কোটি রুপির নুডলস বিক্রি করে নেসলে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বাজারে বিক্রি হওয়া নুডলসের ৮০ শতাংশই ম্যাগি। পরিস্থিতি এমন যে, ভাত আর ডালের পর ম্যাগিই যেন ভারতীয়দের তৃতীয় প্রধান খাদ্য হয়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরীক্ষায় নেসলে ইন্ডিয়ার তৈরি নুডলসে উচ্চমাত্রার সীসা পাওয়ার পর গত ২০ মে পণ্যটি বাজার থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়।
এফডিএ’র পরীক্ষায় ওই লুডলসে ১৭ দশমিক ২ পিপিএম সীসা পাওয়া যায়, যা অনুমোদিত মাত্রার চেয়ে সাতগুণ বেশি। ভারতে শূন্য দশমিক শূন্য ১ পিপিএম থেকে ২ দশমিক ৫ পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়। এছাড়া স্বাদবর্ধক মনোসোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) মাত্রাও বেশি ছিল বলে এফডিএ কর্মকর্তারা জানান।
এরপর এফডিএর পক্ষ থেকে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ম্যাগি নুডলসের পণ্যের প্রচারে অংশ নেওয়ায় বলিউড তারকা মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চন ও প্রিটি জিনটার বিরুদ্ধে হয় আলাদা মামলা। সর্বশেষ বৃহস্পতিবার দিল্লি, উত্তরখান্ড, গুজরাট, তামিল নাড়ু এবং জম্মু ও কাশ্মিরেও ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার কথা জানিয়ে ম্যাগি বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর বাজার থেকে ম্যাগি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে নেলসে ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, “ম্যাগি নুডলস পুরোপুরি নিরাপদ। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় আমরা আপাতত পণ্যটি সরিয়ে নিচ্ছি। এই বিতর্কের ‘সুরাহা হওয়ার পর’ শিগগিরই ম্যাগি আবার ‘বাজারে ফিরবে’ বলেও নেসলের বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবিসি জানায়, ভারতে নেসলের ব্যবসা শুরু হয়েছিল একশ বছরেরও বেশি সময় আগে, ১৯১২ সালে। নেসলে অ্যাংলো সুইস কনডেনসড মিল্ক ছিল ভারতে তাদের প্রথম উদ্যোগ। ইন্সট্যান্ট নুডলস ভারতের বাজারে প্রথম আসে ১৯৮৩ সালে। আর এখন পাড়া মহল্লায় যে কোনো দোকানেই পাওয়া যায় এ পণ্যটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













