শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করবেন ট্রাম্প, দাবি ভারতের

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিল আনা হয়েছে মার্কিন কংগ্রেসে। তাতে অনুমোদন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের কাছের উপদেষ্টা সলভ কুমারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল পেশ করা হয় কয়েক মাস আগে। উরিতে সেনাছাউনিতে জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে পাকিস্তানের উপর চাপ বাড়ছিল। সেই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য সন্ত্রাস বিষয়ক হাউস সাব কমিটির চেয়ারম্যান টেড পো এবং ডানা রোহরাবাচের এই বিল আনেন। যেখানে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে প্রয়োজনীয় রিপোর্ট পেশ করতে বলা হয় প্রশাসনকে।

সলভ কুমারের দাবি, ভারত সম্পর্কিত বিষয়ে ট্রাম্পের টিম যথেষ্ট ওয়াকিবহাল। ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ট্রাম্পের শাসনামলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কাজ হারানোর আশঙ্কাও খারিজ করে দিয়েছেন তিনি। তিনি বলেন, বার্ষিক ৪-৫ শতাংশ হারে মার্কিন অর্থনীতি বৃদ্ধি পেলে চাহিদা বাড়বে ভারতীয় কর্মীদের। আগামী চার বছরে ইন্দো-মার্কিন বাণিজ্যের পরিমাণও বাড়বে। বৃদ্ধি পাবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা। তবে মার্কিন লগ্নি বাড়াতে কর সংস্কার ও সহায়ক আইনি ব্যবস্থা গ্রহণে ভারতকে আরও পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

উল্লেখ্য, রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা তথা এভিজি অ্যাডভান্সড টেকনোলজিসের মালিক সলভ কুমার ট্রাম্পের তহবিলে প্রায় ছয় কোটি টাকা অনুদান দিয়েছেন। বিজেপি ও আরএসএস নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প