পাকিস্তানপ্রেমী ভারতীয় মুসলিমদের পেটানো হবে : শিবসেনা


কাশ্মীরের উরি হামলার পর থেকেই উত্তাপ বাড়ছিল। উরিতে ১৯ জন সেনা নিহতের পর পরই পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার আল্টেমেটাম দেয় হিন্দুত্ববাদী সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ৪৮ ঘণ্টার মধ্যে পাক শিল্পীরা ভারত না ছাড়লে, তাঁদের বের করে দেওয়া হবে বলেও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুমকি দেয়।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির পর পরই চুপিসাড়ে ভারত ছেড়ে চলে যান ফাওয়াদ খান, মাহিরা খানরা। কিন্তু পাক শিল্পীদের ভারত ছাড়া নিয়ে বি টাউন দু’ভাগে বিভক্ত হয়ে যায়। আর তরপরই ফের মুখ খোলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ষ স্পষ্ট জানিয়ে দেয়, করণ জহর কিম্বা মহেশ ভাট যদি, পাক শিল্পীদের নিয়ে কাজ করেন, তাহলে পিটানো হবে তাঁদের।
এমএনএস জানায় ‘পাক শিল্পীরা নয়,আমাদের কাছে দেশ এবং আমাদের সেনা মূল্যবাণ। পাক শিল্পীদের দিয়ে যদি কাজ করানোর কথা ভাবেন করণ জহর এবং মহেশ ভাট, তাহলে তাঁদের মারা হবে।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, নরেন্দ্র মোদী এবং সেনা জওয়ানদের ধন্যবাদ সার্জিক্যাল স্ট্রাইকের জন্য। শুধু তাই নয়, পাক শিল্পী এবং লেখকদের বিরোধিতা তাঁরাই প্রথম করেছিলেন বলেও দাবি করেন উদ্ধব।
পাশপাশি শিবসেনা প্রধান আরও বলেন, ‘মুসলিমরা আমাদের বিরোধী, সে কথা বলছি না। কিন্তু, ভারতে থেকে যারা পাকিস্তানের পক্ষ নেবেন, আমরা তাদের বিরুদ্ধে।’- ইন্ডিয়া ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













