‘‘পাকিস্তানে দুর্বল হয়ে পড়েছে হাক্কানি নেটওয়ার্ক’’
পাক ভূখণ্ডে হাক্কানি নেটওয়ার্কের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন আমেরিকা৷ পাকিস্তান হাক্কানির মতো জঙ্গি সংগঠনগুলির স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন৷এই পরিস্থিতিতেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দবি, সেনা অভিযানের মুখে দুর্বল হয়ে পড়েছে হাক্কানি জঙ্গিরা৷শুধুমাত্র আফগানিস্তানের বাইরে কিছু অংশে তারা সক্রিয় বলে তাঁর দাবি৷
পাক মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে আফগানিস্তানে নাশকতা চালাচ্ছে তার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইসলামাবাদকে সতর্ক করার পর দিনই এই দাবি করলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ৷তিনি বলেন, ‘‘উত্তর ওয়াজিরিস্তানে হাক্কানি নেটওয়ার্কের পরিকাঠামো ভেঙে পড়েছে৷ বন্ধ হয়ে গিয়েছে তাদের আইইডি তৈরির কারখানা৷হ্রাস পয়েছে ক্ষমতা৷’’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













