পাকিস্তানে সাত দশক পর খুলল শিখ মন্দির


পাকিস্তানের পেশোয়ারে ৭০ বছর পর তিনশো বছরের পুরানো এক শিখ মন্দির। বুধবার এই উপাসনালয় খুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের চেয়ারম্যান সিদ্দিক-উল-ফারুক।
তিনি বলেন, ‘আমাদের ধর্ম ইসলাম অন্য সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার বিধান দিয়েছে।এই মন্দির খুলে দেওয়ায় প্রমাণ হয়, মুসলিমরা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা। সিদ্দিক-উল-ফারুক উপাসনালয়ের উন্নতির জন্য ১ মিলিয়ন ও সর্দার সুরান সিং নামের এক ব্যক্তি ৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। উপাসনালয় ছাড়াও শিখদের জন্য চারটি নগরীতে শবদাহের স্থান ও ১ হাজার কক্ষবিশিষ্ট কোয়ার্টার নির্মাণেরও অনুমোদন দেন সিদ্দিক-উল-ফারুক। ডন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













