রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাক-ভারত ইস্যুতে এবার মুখ খুললেন আফ্রিদি!

ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা দেখে এবার মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। দুই দেশের কর্তাদেরকে যুদ্ধ থেকে নিবৃত থাকার অনুরোধ জানালেন তিনি। ভারতের উরির সেনা ছাউনিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এতে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

ইতিমধ্যে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানের এলাকায় গিয়ে ভারতীয় সেনারা আক্রমণ করেছে বলে ভারতের দাবি। এতে ২ পাকিস্তানি সেনা ও ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে ভারত দাবি করেছে। এতে যে কোনো মুহূর্তে পাকিস্তান পাল্টা হামলা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে গতকাল শুক্রবার এক ট্যুইট করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

তিনি ট্যুইটারে লেখেন, ‘পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র। যুদ্ধের কথা কেন উঠছে, যেখানে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। পাকিস্তান সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। যখন দুই প্রতিবেশী একে অপরের সঙ্গে লড়ে, তখন দুই ঘরই এতে প্রভাবিত হয়।’

সার্জিক্যাল স্ট্রাইকে পাক-অধিকৃত কাশ্মীরে প্রায় ৫০ জঙ্গি এবং ৭টি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। এমন মুখের ওপর জবাব হয়তো আশা করেনি পাকিস্তান। তার ওপর সার্ক সম্মেলনে যোগ না দিতে চেয়ে একে একে সকল প্রতিবেশী দেশে সরে দাঁড়িয়েছে। সঙ্গে বালুচিস্তান আক্রমণ করে বসেছে ইরান। ঘরে-বাইরে প্রবল চাপের মধ্যে পাকিস্তান এক কথায় ‘এক ঘরে’ হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই ট্যুইট করেন আফ্রিদি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প