পার্বতীপুরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে বারোকোনা আদিবাসী পল্লীর এক বিধবা (৩৫) নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ তোজাম্মেল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ী পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী নয়াপাড়া গ্রামে। আজ সোমবার বিকেলে দিনাজপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এব্যাপারে ঘটনার শিকার ওই নারী বাদী হয়ে আজ সোমবার দুপুরে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-২০০৩) এর ৯ (৪), (খ)সহ বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৫০৬ ধারায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, রবিবার রাত ১০টার দিকে তোজাম্মেল হোসেন আদিবাসী ওই বিধবা নারীর বাড়িতে ঢুকে তাকে টানা-হেচড়া ও ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এসময় গ্রামবাসী ছুটে এসে অভিযুক্ত তোজাম্মেল হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই তাকে থানায় নিয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













