পার্লারের আড়ালে দেহব্যবসা ফার্মগেট এলাকায়
রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকার রহমান ম্যানসনের একটি নামহীন পার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২৬ নারী ও ৪ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এই পার্লারের কোনো নাম নেই। দীর্ঘদিন ধরে এই ব্যবসা সেখানে বন্ধ ছিল। ঈদকে কেন্দ্র করে তারা ম্যাসেজ পার্লারের আড়ালে এই ব্যবসা শুরু করে।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ‘ম্যাসেজ পার্লারের আড়ালে এই ধরনের দেহব্যবসা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ আটক ব্যক্তিরা এখন তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













