পুতিনকে ঠেকাতে ‘কন্ডোম’ বোমা ছাড়ল আইসিস
পুতিনকে ‘শিক্ষা’ দিতে নতুন অস্ত্র তৈরি করল আইসিস। রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করতে সিরিয়ার আকাশ ছেয়ে উড়ে চলল রাশি রাশি ভয়ঙ্কর কন্ডোম বোমা।জন্মনিয়ন্ত্রণের দাওয়াই থেকে মারণাস্ত্র তৈরি করে চমক দিল আইসিস। সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ার বিমান হানা রুখতে কন্ডোম বোমার শরণাপন্ন হল জঙ্গি বাহিনী।
শনিবার রাশিয়ার শীর্ষ সেনা আধিকারিকরা জানিয়েছেন, মাত্র একদিনের বিমান হানায় আইসিস কবলিত ৪৯টি বাড়ি এবং অসংখ্য যানবাহন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার মেজর জেনারেল কোনাশেঙ্কভ এই সম্পর্কে জানিয়েছেন, ‘আইসিস প্রশিক্ষণ শিবিরের উপর একজোড়া সু-২৫ ফাইটার জেট পর পর দু’বার আঘাত হানে। এর ফলে শিবিরটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা নষ্ট হয়।’ মস্কোর দাবি, বিশাল ক্ষতির জেরে কিছুটা পিছু হঠেছে আইসিস। রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে তাই আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যৌথ আঘাত হানার ফন্দি আঁটছে তারা।
পাশাপাশি, রাশিয়ার যুদ্ধ বিমান মাটিতে নামাতে এবার অভিনব কৌশল প্রয়োগ করেছে আইসিস। সম্প্রতি কন্ডোম বোমা তৈরির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাড়া ফেলে দিয়েছে জঙ্গি সংগঠন। প্রচারিত ভিডিয়োয় বোমা তৈরির বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এর পর দেখা গিয়েছে, সোচ্চার মৌলবাদী স্লোগানের মাঝে আকাশে কন্ডোম বোমার ঝাঁক উড়ে চলেছে। বেশ কিছু দূরত্ব অতিক্রম করার পর শূন্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতেও দেখা গিয়েছে।
রাশিয়ার উদ্দেশে আইসিস-এর তরফে সাফ হুঁশিয়ারি, অবিলম্বে বিমান আক্রমণ বন্ধ না করলে মস্কোকে চরম মূল্য দিতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













