বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরুষ সেজে প্রেমিকার সঙ্গে মিলন, শ্রীঘরে নারী

প্রথম পরিচয় ফেসবুকে, তারপর প্রেম। তবে প্রেমের টানটা এতো বেশিই ছিল যে দেখা না করেই তারা ফোনেই দুই বছর চালিয়ে গেছেন ডেটিং। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, সময় এলো একে অপরের সঙ্গে দেখা করার। তবে এতে একটা শর্ত বেধে দিলেন প্রেমিক। প্রেমিকাকে তিনি বললেন, তোমার আমার দেখা হবে চোখ বাঁধা অবস্থায়। গভীর প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিকা এতোও রাজি।

একসময় একে অপরের সামনে এলেন, কথাও হলো, এমনকি স্পর্শও হলো। কিন্তু চোখ ছিল কালো কাপড় দিয়ে বাঁধা। এভাবেই চলে তাদের প্রেমের দ্বিতীয় পর্ব। একে অপরের স্পর্শে এক সময় আরো কাছে আসার আকাঙ্ক্ষা জাগে। হয়ও তাই, তাও চোখ বাঁধা অবস্থায়। তারা নয়বার একে অপরের কাছে আসে। কিন্তু বিপত্তিটা বাধে দশবারের বেলায়। মিলনের সময় হঠাৎই চোখের কাপড় খুলে ফেলেছিলেন প্রেমিকা। আর তখনই বেরিয়ে আসে সত্যিটা। তার ‘প্রেমিক’ আসলে পুরুষ নয়, তার মতোই একজন নারী। এতোদিন ধরে কৃত্রিম পুরুষাঙ্গের সাহায্যে সে প্রেমিকার কাছে আসে।

ইংল্যান্ডের চেশায়ারারের উইলাস্টনে এ ঘটনাটি ঘটে। আর এমন একটি অপরাধের জন্য গেইল নিউল্যান্ড (২৫) নামে অভিযুক্ত ওই নারীকে আট বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। গেইল নিউল্যান্ড আসলে একজন সমকামী।

জানা গেছে, ২০১১ সালে নিউল্যান্ড এক পুরুষের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি তার বান্ধবী ওই নারীর সঙ্গে কথা শুরু করে। ধীরে ধীরে ফোন নম্বর আদানপ্রদান এবং তার পরের দু’বছর টেলিফোনেই গলা ভারী করে পুরুষ কণ্ঠে প্রেম চালিয়ে গিয়েছিলেন নিউল্যান্ড। যা ঘুণাক্ষরেও টের পায়নি তার ‘প্রেমিকা’।

যদিও নিউল্যান্ড দাবি করেছেন, প্রথম থেকেই পুরো ঘটনাটি জানা ছিল তার বন্ধুর। এমনকী চোখ বাঁধার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি তার।

পুলিশি জেরায় গেইল নিউল্যান্ড জানিয়েছিলেন, তথাকথিত বিপরীত যৌন আকর্ষণ তাদের ছিল না। তাই এই পথ অবলম্বন করা হয়। যদিও আদালত তার এই দাবি খারিজ করে আট বছরের জন্য কারাগারে পাঠিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত