পুলিশ কর্মকর্তা বরখাস্ত’ ঘুষের টাকা সংগ্রহের অভিযোগ


পদোন্নতির জন্য ঘুষের টাকা সংগ্রহে পুলিশ সদস্যদের প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বিকেলে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পুলিশের এআইজি (এমএন্ডপিআর) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিম্ন পদের পুলিশ সদস্যদের প্রলুব্ধ বা উদ্বুদ্ধ করেছেন-এমন অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য পেয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স। “ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড” শাখা ওই বিষয়টিতে অনুসন্ধানে নামে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছিলেন আইজিপি।’
প্রাথমিক তদন্তে জিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর পরই পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি এবং পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে করে জিল্লুর রহমানেকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্তে তাঁর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













