পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ


পোস্টাল অপারেশন কাউন্সিল এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) এর পোস্টাল অপারেশন কাউন্সিল-এ (POC) সদস্য পদ লাভ করেছে। এক্ষেত্রে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া, চায়না, জাপান, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইলান্ড, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ইন্ডিয়া, শ্রীলংকা ও লেবাননের সঙ্গে।
এই সদস্যপদ ছিল মাত্র ৪টি। ১৯২ টি দেশের ভোটে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এই অর্জনের পর নিজের ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ- হারি জিতি, বাঙালি লড়বেই। মাননীয় প্রধানমন্ত্রী’র অনুপ্রেরণায় আমরা চেষ্টার ত্রুটি করিনি, করছি না। হার-জিৎ আল্লাহ’র হাতে। দোয়া করুন যেন বাংলাদেশ সদস্য পদ লাভ করতে পারে। দুরূহ। খুবই দুরূহ। কিন্তু সকলের দোয়া, আল্লাহ’র রহমত আর আর আমাদের চেষ্টায়; অসম্ভব নয় নিশ্চয়ই!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













