প্রথমবারের মতো ভোট দিচ্ছেন সৌদি নারীরা


সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন দেশটির নারীরা। পৌর নির্বাচন উপলক্ষে আজ শনিবার এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার হিসেবে মোট এক লাখ ৩০ হাজার নারী তাদের নাম নিবন্ধন করেছেন। তবে পুরুষদের তুলনায় এ সংখ্যা অনেক কম। দেশটিতে পুরুষ ভোটার রয়েছে ১৩ লাখ ৫০ হাজার। এবারের নির্বাচনে শুধু ভোটার নয়, প্রার্থীও হয়েছেন ৯৭৮জন নারী। তবে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮জন। শনিবার বিকেলে ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথমবারের নির্বাচনে নারীদের এমন সাড়া বেশ হৈ চৈ ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে নারী প্রার্থীদের জয়ের সম্ভাবনাও বিপুল। নারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিয়ে ২০১১ সালে প্রাক্তন সৌদি বাদশাহ আবদুল্লাহ ডিক্রি জারি করেছিলেন। ওই সময় কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি সৌদি নারীরা। মৃত্যুর আগে বাদশাহ আবদুল্লাহ দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগও দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













